সুন্দরবনে সুন্দরী কাঠ উদ্ধার

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ২টি নৌকাসহ সুন্দরী কাঠ জব্দ করেছে। বুধবার সকাল ১০টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে ছোট কেওড়াখালী খাল থেকে কাঠ উদ্ধারের সময় মালামাল ফেলে পাঁচারকারীরা পালিয়ে যায়। এসময় তল্লাশি করে ২টি নৌকা, জাল, বরশি ও ১৫ খন্ড সুন্দরী কাঠ জব্দ করা হয়। সুন্দরবনে মাছ ধরার অনুমতি নিয়ে জেলেবেশে কাঠ পাঁচার করছিলো বলে জানা গেছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।