সুন্দরবনে বিষ দিয়ে ধরা মাছসহ ট্রলার মালিক আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সুন্দরবনে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছ ট্রলারসহ শহিদুল ইসলাম গাজীকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জ অফিসের সদস্যরা। বুধবার  ভোর ৬টার দিকে বনকর্মীরা সুন্দরবনের হরিসখালী খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে ধরা চিংড়ি মাছসহ ওই ট্রলার মালিককে আটক করেন। এসময় ১টি ট্রলারসহ ৮০ কেজি চিংড়ি মাছ জব্দ করেন বনকর্মীরা। আটক ট্রলার মালিক শহিদুল ইসলাম চাঁদনীমুখা গ্রামের জব্বার গাজীর ছেলে। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটক ট্রলার মালিককে বন আইনে (সিওআর) ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।