সুন্দরবনে ফাঁদসহ ২০ হরিণ শিকারী আটক

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে ধাওয়া করে ২০ জন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, শুক্রবার রাতে পশুর নদীতে টহল দেওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার দেখতে পান তারা। ট্রলার থামানোর সংকেত দেওয়া হয়। তারা ট্রলার না থামিয়ে দ্রুতগতিতে বনের গহীনের দিকে ছুটে যায়। ধাওয়া করে ধানসিদ্ধির চর সংলগ্ন মাঝ নদী থেকে তাদের ট্রলারটি এবং ট্রলারে থাকা ২০ শিকারীকে হাতেনাতে আটক করা হয়। এসময় ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয় বলেও বন কর্মকর্তা আল আমিন জানান। আটকরা নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে।