সুন্দরবনে নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

0

শরণখোলা (বাগেহাট) সংবাদদাতা ॥ সুন্দরবনে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলে মিরাজের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামে নিয়ে যান স্থানীয় জেলেরা। গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলা নদীতে নোঙর ফেলার সময় পায়ের সাথে দড়ি পেচিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হন মিরাজ হাওলাদার। তিনি মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। লাশ নেয়ার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মিরাজের বড় ভাই পলাশ হাওলাদার জানান, যে এলাকায় মিরাজ ডুবে গিয়েছিলেন ঠিক সেখানেই তার লাশ ভেসে ওঠে। তার লাশ ট্রলারে করে দুপুরে বাড়ি নিয়ে আসা হয়েছে।