পিকআপের ধাক্কা, দুই মাছ ব্যবসায়ী নিহত

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান (৪০) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের মকছেদ মল্লিকের লুৎফর রহমান (৫০)।
বারবাজার হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ মেজবা উদ্দিন জানান, কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় একটি বালিবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার ভোররাতে যশোরগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পিছনে আঘাত করে। এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী লুৎফর রহমান ও ওহিদুর রহমান গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান।