সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে অপু নামের এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে উপজেলার ব্রহ্মপুর গ্রামে। অপু উপজেলার বন্ধপুর গ্রামের সেকেন্দার আলির ছেলে ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে এলাকার এক ওঝার বাড়িতে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।

অপু শৈলকুপার কবিরপুর সিটি কলেজের ছাত্র। সে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।