সাতক্ষীরায় শহীদ নূর হোসেন দিবস পালন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার সকালে জেলা যুবদলের আয়োজনে শহরে করিম সুপার মার্কেট মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলি শাহিন, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমনুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, পারভেজ রোমেল প্রমুখ।