সাতক্ষীরায় বৈশাখীমেলার উদ্বোধন

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় পক্ষকালব্যাপী বৈশাখীমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বৈশাখীমেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এবারের পহেলা বৈশাখ পবিত্র রমজান মাসে পড়ায় যথাসময়ে মেলার আয়োজন করা যায়নি। তাই দেরিতে হলেও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হলো।