সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপপরিচালক আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদকের উপসহকারী পরিচালক আশিকুর রহমান, মহসীন আলী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ রেজাউল করিম।