সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে রোববার সকালে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম শফিকুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার প্রমুখ।