সাতক্ষীরায় চুরি যাওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩২১ টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ টাকা উদ্ধার করে তা স্ব স্ব মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত দুই মাসে উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা বুধবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ নিয়ে গত এক বছরে সাত শতাধিক মোবাইল ফোন ও প্রায় ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলার পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) এস এম জাহিদ-বিন-আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) স.ম কাইয়ূমসহ হারিয়ে ও খোয়া যাওয়া মোবাইল ফোন ও টাকার মালিকরা। পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেক সময় অনেকে কষ্ট করে ১৫-২০ হাজার টাকা বা আরো দামী মোবাইল ফোন কিনে অসাবধানতার কারণে সেগুলা হারিয়ে বা চুরি হয়ে যায়। পুলিশ সেগুলো আন্তরিকতার সাথে উদ্যোগ নিয়ে উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে। আগামীতেও এই সেবা অব্যাহত থাকবে তিনি জানান।