সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে পুলিশের উপপরিদর্শকের আত্মহত্যা

0

 

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী এক উপপরিদর্শক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহননকারী পুলিশের উপপরিদর্শকের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।
সাতক্ষীরা পুলিশ লাইনের আরও লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।