সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের ইন্তিকাল

0

 

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার বাসিন্দা বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় মালিবাগ চৌধুরীপাড়ায় তাঁর বড় ছেলে সাইদুল মুরসালিনের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্বামী শহিদুল ইসলাম (মনি মিয়া) ও তিন ছেলে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌগাছার গরীবপুর কওমী মাদ্রসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাস্টার কামাল আহমেদ, ডাক্তার জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা হুসাইন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক নেতা মুরসালিন নোমানীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। তারা সাংবাদিক নেতা মুরসালীন নোমানীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বলসহ সকল সদস্য।