সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন ১৭ জুন

0

সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ জুন ২০২৩ শনিবার অনুষ্ঠিত হবে। এর আগের দিন ১৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা।  শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি এম. আইউবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসমএম ফরহাদ, দফতর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ এম.এ.আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও সদস্য হানিফ ডাকুয়া। সভায় প্রেস ক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, প্রেস ক্লাব যশোরের বর্তমান সহসভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলাম ও সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভা থেকে আগামী ১৫ মের মধ্যে সংগঠনের কোষাধ্যক্ষের কাছে ইউনিয়নের সকল সদস্যকে বকেয়া চাঁদা পরিশোধের জন্য আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি