সাংবাদিককে যুবলীগ নেতার হুমকির প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের ডুমুরিয়া প্রতিনিধি এম এ এরশাদকে যুবলীগ নেতার হুমকির প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকালে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র সহসভাপতি দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, শেখ এনামুল বাসার টিটো, আব্দুর রশিদ বাচ্চু, মাহাবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, এম এ মজিদ, সুজিত মল্লিক, জাহিদুর রহমান বিপ্লব, প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, আশরাফুল ইসলাম, আক্তারুজ্জামান লিটন,মোক্তার হোসেন, সুমন ব্রহ্ম, খান মহিদুল ইসলাম, এস কে বাপ্পি, দিপ্তীমান বাপ্পী, জাহাঙ্গীর আলম মুকুল, এফ এম মনির, আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল আহমেদ, শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।