সতীঘাটায় মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোর সদরের রামনগর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলাদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সতীঘাটার ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা হয়। সভায় যশোর জেলা মহিলাদলের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাসিনা ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন সেলি, সহসম্পাদক শাহানারা পারভীন, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান শামীম, মোসলেম উদ্দীন, সিরাজ মোল্যা, গোলাম রব্বানী, তাসলিমা খাতুন, ইব্রাহিম হোসেন, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।