শ্রীলঙ্কার অনাকাক্সিক্ষত ইতিহাসের দিনে সুপার ওভারে জয় অস্ট্রেলিয়ার

0

স্পোর্টস ডেস্ক॥ রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ সুপার ওভারে নিতে পারলেও শেষ হাসি হাসতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একপেশে লড়াইয়ে জয়ী হয়েছে অস্ট্রেলিয়াই। তাতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিরা এগিয়ে গেছে ২-০ তে। শুরুতে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৬ উইকেটে করেছে ১৬৪ রান। এই ইনিংসে শ্রীলঙ্কা আবার আনাকাক্সিক্ষত ঘটনার সাক্ষীও হয়েছে। নতুন নিয়মে স্নো ওভার রেটের পেনাল্টি দেওয়ার কথা মাঠে। যার ‘প্রথম’ শিকার হয়েছে লঙ্কানরা। নিয়ম অনুসারে ইনিংসের শেষ ওভারটি হওয়ার কথা ৮৫তম মিনিটে। কিন্তু অধিনায়ক দাশুন শানাকা সেটি করতে না পারায় এই অপরাধের মাশুল দেন শেষ ওভারে। আম্পায়াররা তাকে বাউন্ডারি লাইন থেকে একটি ফিল্ডার সরিয়ে নিতে বলেন। ফলে অভিষিক্ত নুয়ান থুশারার ওভারে ১৬ রান নিতে পারে অস্ট্রেলিয়া! অজি ইনিংসের সর্বোচ্চ স্কোরার ছিলেন জশ ইংলিস। ৩২ বলে ৪৮ রান করেছেন। টপের বাকিরাও অবদান রাখেন ছোট ইনিংস খেলে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুশমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। জবাবে খেলতে নামা শ্রীলঙ্কার শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৪৬ রান। কিন্তু সফরকারীরা করতে পারে ৪৫। এই লড়াইয়ে সবচেয়ে বড় অবদান অবশ্য পাথুম নিসাঙ্কার। ফেরার আগে ৫৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ১৮তম ও ১৯তম ওভারে একটি করে ছয়ও হাঁকান তিনি। হাসারাঙ্গা ও থিকশানাও শেষ দিকে কার্যকর ভূমিকা রাখায় ম্যাচটা গড়ায় সুপার ওভারে। শ্রীলঙ্কার স্কোর ছিল ৮ উইকেটে ১৬৪। কিন্তু সুপার ওভারে জশ হ্যাজলউডের দুর্দান্ত বোলিংয়ে ১ উইকেটে মাত্র ৫ রানই করতে পারে তারা। জবাবে প্রথম বলে সিঙ্গেল ও পরের দুই বলে দুটি চার মেরে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান স্টয়নিস।৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন জশ হ্যাজেলউড। ম্যাচসেরাও হন তিনি।