উপস্থিতির হার ছিলো প্রায় ৮২ শতাংশ: খুবি উপকেন্দ্রে ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথমদিন অতিবাহিত

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ গতকাল শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথম বর্ষে সশরীরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আরও ৩টি পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৮২ শতাংশ ছিলো বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র ও এর অধীন শহরে আরও ৩টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতে এটা ভালো সিদ্ধান্ত। কারণ, এই হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ঢাকায় যেতে যে ভোগান্তি ও আর্থিক ব্যয় হয় তা থেকে এবার তারা পরিত্রাণ পাচ্ছেন। তিনি বলেন, আমরা আশা করছি ভবিষ্যতে পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে দেশের অন্য বিশ^বিদ্যালয় এমন পদক্ষেপ নেবে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের আর সারাদেশে ছোটাছুটি করতে হবে না। হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। আজ শনিবার ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।