শ্রদ্ধায় স্মরণ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে

0

 

লোকসমাজ ডেস্ক ॥ স্বাধীনতার ঘোষক, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে  মঙ্গলবার (৩০ মে)। নানা কর্মসূচির ভেতর দিয়ে দিবসটি পালিত হয়। গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিএনপির কার্যালয়গুলোতে দলীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, দোয়া মাহফিল, খাদ্য বিতরণ।
সংবাদদাতাদের খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন-
যশোর : যশোর শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় বিস্তারিত কর্মসূচি পালনের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সপ্তাহব্যাপী গৃহীত কর্মসূচির মঙ্গলবার ছিল দ্বিতীয় দিন। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এ সকল কর্মসূচির সাথে সম্পৃক্ত হয়ে মহান স্বাধীনতার ঘোষকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। এরপর দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু,মিজানুর রহমান খান,এ কে শরফুদ্দৌলা ছোটলু,আব্দুস সালাম আজাদ,অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল,কাজী আজম,সিরাজুল ইসলাম,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,যুগ্ম-সম্পাদক জহিরুল আলম,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন,জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন ।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত ও অধ্যাপক নার্গিস বেগম শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জেলা রোডস্থ এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্রদের খাবার বিতরণ করেন।
এরপর তারা পৃথক ভাবে শহরের বিভিন্ন স্থান সহ গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। অনিন্দ্য ইসলাম অমিত কারবালা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত পৃথক দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। পরে তিনি পৌর উদ্যানের গেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে খাবার বিতরণ করেন। ধর্মতলা মোড়,মুজিব সড়ক,রেলগেট,চাঁচড়া তুলাতলা,ডালমিল,রেল বাজার,শংকপুর মহিলা মাদ্রাসা ,মুরগি ফার্ম গেট,ইসহাক সড়ক গোলপাতা জামে মসজিদ,ছোটনের মোড়,জিরোপয়েন্ট মোড়,সাদের দারোগার মোড়,আকবরের মোড়,বেজপাড়া গুলশান মোড়,মেইন রোড,আর এন রোড,মোল্লাপাড়া আমতলা মোড়,পূর্ব বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠ,নওয়াপড়া ইউনিয়ন পরিষদ চত্বর,কিসমত নওয়াপাড়া,উপশহর বি-ব্লক বাজার,সি-ব্লক, ট্রাকস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া অধ্যাপক নার্গিস বেগম চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজার মোড়,মাহিদিয়া বাজার,ভাতুড়িয়া বাজার,তফসীডাঙ্গা,চেকপোস্ট মোড়,আরবপুর ইউনিয়নের মন্ডলগাতি,দেয়াড়া ইউনিয়নের হালসা বাজার,চূড়ামনকাটি ইউনিয়নের চূড়ামনকাটি বাজার,আব্দুলপুর বাজার,হৈবতপুর ইউনিয়নের ললিতাদাহ,শাহবাজপুর,নওয়াপাড়া ইউনিয়নের হাইকোর্ট মোড়সহ পৌর এলকার বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
দিনব্যাপী এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক খায়রুল বাশার শাহীন,জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর,যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম,সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি,বিএনপি নেতা সিরাজুল ইসলাম মানিক প্রমুখ।

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা জানান, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে চুড়ামনকাটি বাজারের চৌগাছা রোডে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাহিদ হাসান তপন ও আহবায়ক কমিটির সদস্য আজিজুল ইসলাম।
দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিক নার্গিস বেগম। আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তালেব, সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব, বিএনপি নেতা হায়দার আলী, সুজাউদ্দৌলা, জালাল উদ্দীন, ওলিয়ার মল্লিক, আলাউদ্দিন,যুবদল নেতা হাফিজুর রহমান, রুবেল হোসেন, জাকির হোসেন জিকো প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, এ উপলক্ষে জেলা শহর থেকে গ্রাম পর্যায়ে দোয়ার মাহফিল, কোরআনখানি, দরিদ্র ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাম ও ইউনিয়র পর্যায়ে ছাড়াও ঝিনাইদহ শহরের প্রতিটি ওয়ার্ডে বিএনপির পক্ষ দিবসটি পালন করা হয়। সকালে শহরের বাস টার্মিনাল এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, মাহাবুবুর রহমান শেখরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) জানান, মণিরামপুরে যথাযোগ্য মর্যাদায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলয়ি কার্যালয়ে দলীয় ও কালোপতাকা উত্তোলন, জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। যুবদল নেতা মোক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার,নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান প্রমুখ। এছাড়া পাইকারি সবজি বাজারে অনুরূপভাবে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালন করা হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) জানান, অভয়নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লার সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নওয়াব আলী সর্দার, মাসুদ রানা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান লিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, থানা বিএনপি নেতা ফরহাদ হোসেন, প্রফেসর জাহাঙ্গীর আলম, পায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবুর রহমান, প্রেমবাগ ইউনিয়ন বিএনপি নেতা মনিরুল ইসলাম, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সা ধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ করা হয়।
বাগেরহাট সংবাদদাতা জানান, মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের থানা মোড় এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ মুজিবর রহমান। আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.শেখ ফরিদুল ইসলাম,ব্যারিস্টার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা,এসকেন্দার হোসেন, মাহফিজুর রহমান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, চৌগাছায় বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী মঙ্গলবার (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে কালো ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার স্মৃতিচারণ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সাহিদুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। খাবার বিতরণের আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বিকেলে শহরের মেইন বাসস্টান্ডে ধনি প্লাজার সামনে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, এমএ সালাম, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, তরিকুল ইসলাম ডাবলুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। সকালে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে নড়াইল জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আলোচনাসভা, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকদল জেলা শাখার আহবায়ক খন্দকার
ফশিয়ার রহমান। নড়াইল জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খন্দকার মনজুরুল
সাঈদ বাবুর পরিচলনায় অনুষ্ঠানে নড়াইল সদর থানা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ,নড়াইল
জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক আরিফুর জামান মিলন,রবি সরদার,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন আমীর,সদস্য সচিব ফিরোজ মোল্লা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাঁতীদল ও মৎস্যজীবীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা জানান, বাঘারপাড়ায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ মে) মঙ্গলবার পৌরসভার মহিরন এলাকায় ব্র্যাক অফিস মোড়ের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। থানা বিএনপির আহ্বায়ক শামছুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সৌদি সালাম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজি শরাফত মাস্টার, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খয়বার হোসেন, দোহকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, দরাজহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান আলী, জামদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দাউদ হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) জানান, কেশবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ স¤পাদক শেখ শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক আব্দুল হালিম অটল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরা সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরা শহরের হাটের মোড়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা মহিলাদের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, জোহরবাদ ঝিকরগাছা তরকারিবাজার, নিশানা মার্কেট, সামাদ মার্কেট, এসএন টাওয়ার, সোনালী মার্কেট, অর্ণব সুপার মার্কেটসহ দলীয় কার্যালয় থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া জোহরবাদ নাভারন ইউনিয়ন বিএনপির উদ্যোগে পুরাতনবাজার জামে মসজিদে দোয়া মাহফিল শেষে ৩ শতাধিক মুসল্লির মাঝে খাতার বিতরণ করা হয়। এছাড়া পৌরসদরের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পুরানন্দরপুর মোড়ে, উপজেলার গদখালী ইউনিয়নের মাঠুয়াপাড়া গ্রামে, নির্বাসখোলা ইউনিয়নের আশিংড়ী মাদ্রাসা মাঠে, শিমুলিয়া ইউনিয়নের রাজাপুর, দোসতিনা, গঙ্গাধারপুর গ্রামে, গঙ্গানন্দপুর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে, মাগুরা ইউনিয়নের অমৃতবাজার, ডহরমাগুরা ও ফুলবাড়ি গ্রামে এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামসহ ১১ ইউনিয়নে অর্ধ শতাধিক স্থানের কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির পর্যবেক্ষক টিম পরিদর্শন করেন। তবে পুলিশের ব্যাপক বাধা এবং সোমবার রাতে উপজেলা বিএনপির করা স্টেজ ও সেড ভেঙ্গে দেয়ার পরও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাঠপর্যায়ে পর্যবেক্ষক টিম পরিদর্শন করায় নেতাকর্মীদের মাঝে দারুণ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনভর পর্যবেক্ষক টিমের নেতৃত্বে ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম কাদের বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল এলাহী মিঠু, সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, নাভারন ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মিনু, যুগ্ম-আহবায়ক হায়দার আলী, আমির হোসেন মেম্বার, তবিবর রহমান, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হবিবর রহমান প্রমুখ।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবাষিকী পালন করেছে কোটচাঁদপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার স্থানীয় মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস। বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফারুক হোসেন খোকন, ফারুকুল আলম শেখা, মোস্তাফা সাইদ, হারুন-অর-রশিদ, আশরাফ আলী, একরামুল হক, মিজানুর রহমান সাণ্টু, মোহাম্মদ আলী, যুবনেতা আশরাফুজ্জামান খান মুকুল, মাহফুজুল আলম মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা কামরুজ্জামান সিদ্দিক, হাফিজুর রহমান, ছাত্র নেতা হুমায়ুন কবির হীরা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নূরুননবী আশিকী।
শার্শা (যশোর) সংবাদদাতা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে যশোরের বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে বিতরণ। মঙ্গলবার বেনাপোল তালসারী এতিমখানা কওমী মাদ্রাসা চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিএনপি নেতা মো. শাহাব উদ্দিন, নাসিমুল গনি বল্টু, আলমগীর হোসেন সিদ্দিকী, আক্তার হোসেন, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেকসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।