শ্যামনগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে যাদাবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের লক্ষে এ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণের সময় কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসতে হবে।
স্থানীয় জনগণ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে ও বিএনপির ঘোষিত দফাগুলো সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে।