শ্যামনগরে ৯ বোতল ভারতীয় মদসহ আটক ২

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ১টার দিকে শ্যামনগর থানার এসআই আব্দুল আহাদ উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের তল্লাশি করে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটকরা হলেন, উপজেলার মুন্সিগঞ্জ আইটপাড়া গ্রামের এবাদুল মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল ও ইয়াকুব গাজী পুত্র বিল্লাল হোসেন। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

.