শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। রোববার ভোর ৪টার দিকে কোস্টগার্ড সদস্যরা শ্যামনগর থানাধীন ভারত সীমন্তবর্তী কৈখালী ৫ নদীর মুখ সংলগ্ন টেকেরমাথা এলাকায় অভিযান চালান। এ সময় সংঘবদ্ধ পাচারকারীর দল মালামাল ফেলে পালিয়ে যায়। কৈখালী কোস্টগার্ড কমান্ডার লে. মো. মুনতাসির ইবনে মহসীন জানান, মদ পাচারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় জব্দকৃত মদ হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।