শ্যামনগরে ভারতীয় দু-টি মহিষ আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগরে অবৈধপথে কোরিডর বিহীন ভারতীয় মহিষ বাংলাদেশে এনে বিক্রি করার সময় মহিষ দু-টি আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের দণি হাজিপুর গ্রামে আদম আলীর বাড়ি থেকে মহিষ দুটি আটক করা হয়। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) খবির হোসেন জানান, পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আনা মহিষ দু-টি আদম আলীর বাড়ি থেকে আটক করে। মহিষ দু-টির মূল্য দুই লাধকি টাকা। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় মহিষ বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে ২টি মহিষ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী একই গ্রামের আদম আলী ও সামাদ গাজী পালিয়ে যায়। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।