শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে উদয় বৈদ্য (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের পোলে লেগে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের বাসিন্দা। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে বাঁশ ঝাড় হতে বাঁশ কাটার সময় রাস্তার ওপরে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের স্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিকভাবে মরদেহ দাহ করা হয়েছে।
.