শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুকুর আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে। তিনি উপজেলার কৈখালী গ্রামের আনছার আলীর ছেলে।
পারিবারিক সূত্র মতে, বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন শুকুর আলী। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হুদা মৃত ঘোষনা করেন। শুকর আলীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।