শ্যামনগরে ঝুঁকিপূর্ণ ব্রিজে যাতায়াত

0
ছবি: সংগৃহীত।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে গাবুরার দ্বীপ ইউনিয়নটি ঝড় জলোচ্ছ্বাস কবলিত। এই ইউনিয়নের মধ্যবর্তী খলিসাবুনিয়া গ্রামের গাইনবাড়ীতে রয়েছে একটি ব্রিজ। নব্বই দশকে তৈরি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ব্রিজটির একপাশে আছে গাইনবাড়ী জামে মসজিদ ও দুটি কিন্ডারগার্টেন স্কুল। আর অন্য পাশে গাইনবাড়ী বাজার, গাবুরা জিএল এম মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাইমারি স্কুল।

এই ব্রিজ দিয়েই শিক্ষার্থীরা স্কুলে যায়। সাধারণ মানুষ বাজারে যাতায়াত করে। অসুস্থ রোগীরা জরুরি চিকিৎসার জন্যে হাসপাতালে যায়। কিন্তু ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ।

স্থানীয় ইউপি সদস্য জি এম ইমাম হাসান বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। তাই সংস্কার করা প্রয়োজন।

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম বলেন, বহু আগে তৈরি ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্বল হয়ে পড়েছে। বিষয়টি মাথায় আছে।