শ্যামনগরে ছাত্রদলের বিক্ষোভ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, সরকারি মহসিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাসুদ পারভেজ, ইয়াসিন আরাফাত, ফরিদ উদ্দিন,মাহফুজুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ।