শ্যামনগরে চিংড়িঘের নিয়ে জমির মালিকদের মানববন্ধন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগর উপকূলীয় এলাকায় চিংড়ি ঘেরের বিরোধ নিয়ে জমির মালিকপক্ষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চৌমনী মডেল এলাকায় এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন জি এম রবিউল বাশার, হাফিজুর রহমান ,মাখনলাল মন্ডল, মাসুম বিল্লাহ, ইয়াসিন গাজী, শমসের আলী গাজী, হাবিবুর রহমান, মোস্তাদুল ইসলাম, নুরুজ্জামান প্রমুখ। তারা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মোড়লের ষড়যন্ত্র ও আমজাদুল ইসলামের হুমকিতে আজ আমরা চরম বিপদাপন্ন। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।