শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন নবাহত উপজেলা নিবার্হী অফিসার মোছা. রনী খাতুন।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম (মনির), উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক শেখ মাহমুদুল ফিরোজ বাবলু, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্রাহার লিংকন, সাংবাদিক এস কে সিরাজ, শেখ আফজালুর রহমান,আবু সাঈদ,রনজিৎ বর্মন,আনিস সুমন প্রমুখ।