শ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক ১

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরে সন্ত্রাসী আজিজুল ইসলাম গাজীকে অস্ত্র-গুলিসহ আটক করেছে কৈখালী কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (৩১ মার্চ ) ভোররাত ৩টার দিকে কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার লে. ইকবল, লে. জহুরুল ও লে.হারুনের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। এসময় তল্লাশি করে, ২টি একনলা বন্ধুক ও ২টি তাজা গুলি উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের  সোরা গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে। লে. জহুরুল জানান, নিজ বাড়িতে অস্ত্র-গুলি মজুদ আছে এমন খবর গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। এক পর্যায়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে বিশেষভাবে রক্ষিত ২টি একনলা বন্ধুক ও ২টি তাজা গুলি উদ্ধার করা হয়।