শ্যামনগরে অসহায়দের মাঝে বিএনপির কম্বল বিতরণ

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অর্ধশত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার নূরনগর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিএনপি কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা তাঁতী দলের সাবেক সহ-সভাপতি জি এম আবু ইউছুপ। এ সময় উপস্থিত ছিলেন নূরনগর নবীন সংঘের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা সেখ সালাহউদ্দীন, নূরনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান, যুব নেতা সাইফুল ইসলাম, আশরাফুজ্জামান (নান্টু), জুল ফিকার, অয়েজ ক্রুনি, সেখ লিয়াকত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।