শোয়েব মালিকের যে রেকর্ড ভেঙে দিলেন রোহিত

0

লোকসমাজ ডেস্ক॥ শোয়েব মালিককে পেছনে ফেলে রোহিত শর্মা এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার। রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার মধ্য দিয়েই রেকর্ডটিতে নাম উঠে যায় রোহিতের। ভারত অধিনায়কের নামের পাশে এখন ১২৫টি টি-টোয়েন্টি। ১২৪ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে পাকিস্তানের শোয়েব মালিক। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার ম্যাচ সংখ্যা ১১৯টি। ম্যাচের টসের সময় রেকর্ডটি নিয়ে কথা বলেন রোহিত। বলেন, ‘দেশের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি খেলার অনুভূতি দারুণ। আরো অনেক বছর খেলে যাওয়া লক্ষ্য।’ রোহিতের রেকর্ড গড়া ম্যাচ ৬ উইকেটে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে ভারত।