শৈলকুপা প্রেসকাবের উদ্যোগে সাবান ও মাস্ক বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসকাবের উদ্যোগে ৫’শ দরিদ্র মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। ৫নং কাঁচেরকোল ইউনিয়নের মধুদহ আদিবাসী পল্লী ,জেলেপল্লী ও ঋষি সম্প্রদায়ের অসহায়, দরিদ্র দিনমুজুরদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। ৫ নং কাঁচেরকোল মির্জাপুর মিয়া বাড়ীর আসাদুজ্জামান সেলিম , বাবু ,মনা কাকা ও মনোহরপুর গ্রামের প্রয়াত শিল্পপতি মিঞা আব্দুর রশিদের কন্যা লন্ডন প্রবাসী জাহানারা আক্তার রহমানের সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। শৈলকুপা প্রেসকাবের সভাপতি এম হাসান মুসা ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশের নেতৃত্বে এসময় ডিবিসির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান মিল্টন,সাপ্তাহিক ডাকুয়া সম্পাদক শামিম বীন সাত্তার, বার্তা সম্পাদক তুহিন জোয়ার্দার , নয়াদিগন্ত ও লোকসমাজ প্রতিনিধি মফিজুর রহমান, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, সোনালী খবর প্রতিনিধি আবদুল মান্নান, ঢাকার ডাক প্রতিনিধি এএসএম আলিমুজ্জামান, বিবিসি বাংলা টিভি প্রতিনিধি বকুল হোসেন, বাংলালাইভের স্টাফ রিপোটার রামিম হাসান, খবর পত্র প্রতিনিধি চঞ্চল মাহমুদ ও আজমত মিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।