শৈলকুপায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডাউটিয়া বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে আলাউদ্দিন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জোয়াদ্দার, শৈলকুপা উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা ও ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল। শান্তি সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য বিএনপি’র নেতাকর্মীদের বলেন, সমাজে কোনরকম বিশৃঙ্খলা, প্রতিপক্ষের মারধর ঘরবাড়ি ভাঙচুর ও সংখ্যালঘুদের ওপর কোনরকম হামলা অন্যায় অত্যাচার করা যাবে না।