শৈলকুপায় গৃহবধূর আত্মহত্যা

0

শৈলকুপা ( ঝিনাইদহ)সংবাদদাতা॥ শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে গলায় রশি নিয়ে রুবিনা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রুবিনা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রামের চাঁদ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলার জের ধরে চাঁদ আলীর স্ত্রী রুবিন খাতুন ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে শৈলকুপা থানার উপপরিদর্শক আব্দুল জলিল জানান, গলায় রশি নিয়ে রুবিনা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।