শৈলকুপায় গৃহবধূকে পুড়িয়ে ঘরে আটকে রাখেন স্বামী

0

মফিজুল ইসলাম, শৈলকুপা(ঝিনাইদহ)॥ স্বামীর অত্যাচার চরমে পৌঁছে গেলেও সংসারের স্বপ্নে নীরব ছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোটধলহরা গ্রামের অসহায় ঋতু খাতুন। পিতা নছিমন চালক। মা গৃহীনি। হতদরিদ্র পরিবারটির চোখে এখন শুধুই হাহাকার।
হাসপাতালে চিকিৎসারত ঋতু ও তার মা চম্পা খাতুন জানান, একই গ্রামের আমার ননদের ছেলে জিল্লুর রহমানের সাথে বিয়ের পর থেকেই চলছে কারণে- অকারণে মারপিটসহ নির্যাতন। গত ১৪ জুলাই গভীর রাতে ঋতুকে হত্যার উদ্দেশ্য বেধড়ক মারপিটের পর গ্যাসলাইট দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এখানেই শেষ নয় ।তাকে চিকিৎসা নিতে বাধা দিয়ে বাড়িতে আটকে রাখেন পাষন্ড স্বামী। তার মা বলেন, পরে আমি জানতে পেরে অতি কষ্টে আহত মেয়েকে উদ্ধার করে ১৫ জুলাই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। চিকিৎসার ১২ দিন পার হলেও হাসপাতালে কোন খোঁজ নেয়নি শ্বশুরবাড়ির কেউ। ঋতুর দুই পাঁজড়, পিঠ ও দুই হাতসহ বিভিন্ন স্থান ক্ষত হয়েছে। প্রতিদিন প্রায় ২/৩ হাজার টাকা ব্যয় করা করা ঋতুর পিতার পক্ষে অসম্ভব।
ঋতুর অভিযোগ, ধৈর্য ধরে সংসার করার পরও তার ওপর অত্যাচার কমেনি স্বামীর। অত্যাচারের মাত্রা এত বাড়তে পারে তা আমি কল্পনাও করিনি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমাকে কেউ কিছু জানায়নি। লিখিতভাবে অভিযোগ দিলে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব।