শৈলকুপায় এক ব্যক্তির গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় ছানুয়ার কাজী (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮ দিকে উপজেলার রামচন্দ্রপুর মেহগনি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ছানুয়ার কাজী শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন আমার বাবা সহজ-সরল মানুষ ছিলেন, তিনি রামচন্দ্রপুর বাজারে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না, কেউ মেরে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। প্রশাননের কাছে সঠিক বিচার দাবি করছি।
শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান ঘটনাস্থল থেকে আমরা ছানুয়ার কাজীর লাশ উদ্ধার করেছি, হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিন্ত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। এব্যাপারে শৈলকূপা থানায় একটি জিডি হয়েছে।