শৈলকুপায় অস্ত্রসহ গ্রেফতার ১

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রসহ জামিরুল ইসলাম কানাই (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক জামিরুল ইসলাম কানাই উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুদিয়া গ্রামের মৃতু জুমারত মন্ডলের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাতলাগাড়ি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে।