শেয়ার কিনবে দুই কোম্পানি

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত দুই কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা গত দুই সপ্তাহে শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। কোম্পানি দুটি হলো-রেনেটা লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, মাসের প্রথম সপ্তাহে রেনাটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদের সাজেদা ফাউন্ডেশনের মনোনীত পরিচালক সৈয়দ এস কায়সার কবির কোম্পানিটির ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
এর আগে সাজেদা ফাউন্ডেশন মনোনীত পরিচালক জাহিদা ফিজা কবির কোম্পানিটির ৩ হাজার ৭০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
অন্যদিকে, বিএসআরএম স্টিলের কর্পোরেট পরিচালক এইচ. আকবর আলী অ্যান্ড কো: লিমিটেড কোম্পানিটির আট লাখ ৫০ হাজার শেয়ার কেনার সিদ্ধান্ত জানিয়েছে।
ঘোষণা অনুসারে, পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তারা তাদের ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন।