শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় কাল – সরাসরি সম্প্রচার করবে বিটিভি

0
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় কাল সোমবার, সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ফাইল ছবি- শেখ হাসিন।

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার।

রায়ের অংশবিশেষ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, এবং সেখান থেকে অন্যান্য গণমাধ্যমও তা সম্প্রচার করতে পারবে।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য জানান।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেবেন।

আসামিরা হলেন—শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন এপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন।