চৌগাছায় সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি।

কমিটির সভাপতি যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন চৌগাছা বিএনপির সিনিয়ার সহসভাপতি ইউনুস আলি দফাদার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ও চৌগাছা সরকারি হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ইমদাদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন, সুরাইয়া পারভিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজ্জেদ আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যাপক ইয়াকুব আলী প্রমুখ।