শেখ হাসিনার চুরি করা টাকায় বছরে দুটি করে পদ্মাসেতু তৈরি করা যেত-চরমোনাই পীর

0

 

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর আলহাজ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংবিধানের কথা বলে দেশে অশান্তি সৃৃষ্টির পায়তারা চলছে। কিন্তু ৫ আগস্ট কোন সংবিধানিক নিয়ম নেমে হয়নি। অথচ সংবিধানের দোহাই দিয়ে সেই খুনিদের প্রত্যবর্তনের সুযোগ প্রদান করা হচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা পাঁচবার চুরিতে ফাস্ট হয়েছে। তারা যদি চুরি না করতো প্রতি বছরে দুটি করে পদ্ম সেতু তৈরি করা যেত। শেখ হাসিনার মত দখলদার, চাঁদাবাজ গুম খুনের সরকার জনগণ আর চায় না’।
তিনি রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার পদত্যাগ চান। তিনি বলেন, রাষ্ট্রপতি পরিবর্তিত পরিস্থিতির পর সাংবাদিকদের সাথে শেখ হাসিনার পতন নিয়ে এক কথা বলেন, কিছু পর তিনি অন্যকথা বলেন। এ মিথ্যাচারের পর তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তাই আপনার(রাষ্ট্রপতি) মধ্যে মানবতাবোধ কিংবা মনুষ্যত্ব বলে কিছু থাকলে নিজের সস্মান নিয়ে এখনই পদত্যাগ করুন। অন্যথায় আপনি (রাষ্ট্রপতি) যদি পদত্যাগ না করেন তাহলে ফেরাউন যেমন জগদ্দল পাথরে চেপেও থেকে শেষ রক্ষা পায়নি। আপনারও শেষ রক্ষা হবে না।
শনিবার বিকেলে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। “ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম জনসভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, “শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংস্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা ডা. আবু নসর, সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জেলা সদস্য মাওলানা গোলাম আজম খান, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার- দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, বাবলুজ্জামান, সদর থানা সভাপতি মো. আখতরুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলী, চৌগাছা থানা সভাপতি আনিচুর রহমান, বাঘারপাড়া থানার সভাপতি বেলাল হুসাইন, ঝিকরগাছা থানার সভাপতি আব্দুল কাদের, শার্শা থানার সভাপতি মাওলানা কামাল প্রমুখ।