শেখহাটিতে গাঁজাসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি তরফ নওয়াপাড়ায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজাসহ বাপ্পি সাহা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি ওই এলাকার নারায়ণ সাহা ওরফে নড়– গোপালের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শেখহাটি তরফ নওয়াপাড়ায় অভিযান চালান। সেখান থেকে এ সময় সাড়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ বাপ্পি সাহাকে আটক করেন তিনি। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।