শিল্পপতি আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধের ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন

0

খুলনা ব্যুরো॥ আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও প্রতিষ্ঠানে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুর ১২টা দিকে নগরীর শিববাড়ি মোড়ে সহ¯্রাধিক লোকের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। আরাফাত গ্রুপ, আরাফাত আবাসিক প্রকল্পবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্রসমাজ ও পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান।

শামসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আরাফাত গ্রুপের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজীব, পরিচালক কে এম মামুনুর রহমান, শরীফ রহমান, সাজ্জাদ আলী, এস এম জসীম উদ্দিন, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, জসীম খান, গোলাম রাব্বি, জাকির হোসেন, গোলাম সরোয়ার, এস এম রফিক, হারুনর রশীদ, মো. সালাউদ্দিন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল। ঠিক এমন সময় ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আমরা মা-পিতা ও অভিভাবকরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরাও সন্তানদের সাথে যোগ দেই। সন্তানদের সাথে আমার স্বামী এস এম আরিফুর রহমান মিঠুও যোগ দিয়ে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন। যার প্রমাণ সোস্যালমিডিয়া ও গণমাধ্যমে রয়েছে।

যদি ৫ আগস্ট দেশ স্বাধীন না হতো তাহলে হয়তোবা আজ সপরিবারে আমাদের আয়না ঘরে থাকতে হতো। কিন্তু আজ স্বাধীন দেশে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সম্মানহানী, অপপ্রচার এবং আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করছে একটি দুষ্কৃতকারী চক্র। এখন আমরাই বৈষম্যের শিকার হচ্ছি।