শাস্তির দাবিতে নড়াইলে শিক্ষার্থীদের মানববন্ধন

0

নড়াইল সংবাদদাতা ॥ কুমিল্লার তনু হত্যাকান্ডের বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নড়াইলে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শনিবার বিকেল ৫টায় নড়াইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন সুলতানা,অভিক চক্রবর্তী,ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন,সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিক চক্রবর্তী বলেন, ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৩৭২টি ধর্ষণের মামলা হলেও এ পর্যন্ত নিস্পত্তি হয়েছে মাত্র ১হাজার ২৮৩টি মামলা। এর মধ্যে সাজা হয়েছে মাত্র ৫জনের। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীসহ আমাদের মা-বোনেরা মোটেও নিরাপদ নন। অন্যান্য বক্তারা বলেন, একটা মেয়ে রাতে কিংবা দিনে নিরাপদে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারুক । পাশাপাশি বিচার বিভাগ স্বাধীনভাবে থাকুক এটাই আমাদের চাওয়া-পাওয়া ।