শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পূর্ণমিলনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ উৎসবমুখর পরিবেশে মাগুরার শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী শালিখা প্রেসক্লাবের আয়োজনে শালিখা ইকোপার্কে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন, ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল,সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

পরে নিউজে বিশেষ অবদান রাখার জন্য শালিখা প্রেসক্লাবের সাংবাদিকদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে মাগুরা, শালিখা, মহম্মদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ।