শালিখায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে সভা

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা ও উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন। মতামত ব্যক্ত করেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান মিল্টন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ,ইউপি চেয়ারম্যান হোসাইন শিকদার,উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক নায়েব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম,বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম টিকু, পল্লীবিদ্যুতের ডিজিএম আলমগীর হোসেন,ফায়ার সার্ভিস কর্মকর্তা বাহারুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।