শালিখায় যুবদলের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের নির্দেশনায় উপজেলার সীমাখালী বাজারে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরদার,সদর থানা ভারপ্রাপ্ত সদস্য সচিব অনিক অপু, শতখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড,ইকলাসসহ শতখালী ও তালখড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।