শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সিংড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ ওলি মিয়া জানান, কুমিল্লা আদালত ২০১২ সালে মাদক মামলায় মো. আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর আসামি মো. আলমকে শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারকৃত আসামি মো. আলম শালিখা উপজেলার সাবলাট গ্রামের ফুল মিয়ার ছেলে ।