শালিখায় ভোট কেন্দ্র পরিদর্শনে রিটানিং কর্মকর্তা

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাগুরার শালিখা উপজেলায় ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে একাধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার সারা দিন তিনি কেন্দ্রগুলো ঘুরে দেখেন।

এ সময় তার সাথে ছিলেন, এডিসি আব্দুল কাদের, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. মিরাজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ,শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন, সেনাবাহিনীর মেজর সাফিন আল সাইদ পলক,উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী,শালিখা থানার অফিসার ইনচার্জ মো. আবু সাইদ,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।